যাদুকাটা নদী নিয়ে বিপ্লবী নেতা ইলিয়াসের প্রতিবাদে সুনামগঞ্জে তুলকালাম !

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

১৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ মিনিট


পোস্ট ফটো

তাহিরপুর উপজেলার সন্তান ইলিয়াস আহমেদ তার ফেইসবুক আইডি থেকে পোস্ট করে বলেন " তাহিরপুরে ডাকাতি আর রাজনীতি একসাথে চলছে "

যে যতবেশি লুটপাট, চাদাবাজি,নদীর পাড় কেটে দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাতে পারে সেই ততবেশি বড় নেতা।

আর এইসব চোর ডাকাতদের হরিলুট দেখে দেখে,সহজ সরল মানুষের ভয় ও বিতৃষ্ণার জন্ম নিচ্ছে তার দল বিএনপি ও তাহিরপুর উপজেলা বিএনপির নেতাদের উপর।

এই ডাকাইতের বাচ্চারা যখন গলায় টাই পড়ে মিছিলে এসে সামনের সারিতে দাঁড়ায়,তখন ইচ্ছে করে, পাছায় লাথি মেরে রোডের বাহিরে ফেলে দেই।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এসব চাঁদাবাজি, লুটপাট, যাদুকাটা নদীর পাড় কাটা ও ড্রেজার মেশিন, শেইপ মেশিন যারা চালাচ্ছে তারাই বিএনপি তে দলে জামাই আদর পাচ্ছে।

এখানে আমর প্রশ্ন, তাহিরপুরে উপজেলা বিএনপির বড় বড় নেতারা যদি এতই প্রতিবাদী ও বিপ্লবী হয়ে থাকেন,তাহলে সীমাহীন হরিলুটের সময়, আপনারা কোথায় থাকেন ??

২৬শের জনগণ এত বোকা নয় যে, কিছুই বুঝে না,,আমি সাধারন জনগনকে আহ্বান করছি,,এসব হরিলুটকারী ও ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ান,,,কারন এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইলিয়াছ,, আহমেদ,,,

প্রসঙ্গত অভিযোগের তীর আসে তাহিরপুর উপজেলা বিএনপির শীর্ষ কয়েকজন নেতার দিকে। জেলার সর্ববৃহৎ বালুমহাল যাদুকাটা নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন ও নদীর পাড় কেটে বালু লুটপাট করে প্রাকৃতিক সম্পদ নদীর গর্ভে বিলীন করে দিচ্ছে একদল বালুখেকো চক্র। বালুখেকো সিন্ডিকেটের মদদদাতা তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র কয়েকজন নেতা আর এজন্যই বিএনপির খাঁটি কর্মী হিসেবে ইলিয়াস ক্ষোভ জাড়লেন তাদের উপর। ইলিয়াসের ভাষ্যমতে তাদের লুটপাট আর চাঁদাবাজির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল বড় বিপর্যয়ের মুখে পড়বে। এতে তৃতীয় কোন দল সুবিধাজনক অবস্থায় চলে যাওয়ার আশংকা করেন তিনি।


Link copied