যুবদলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃত্বে আসছেন কারা ?
১৬ মে ২০২৬ ০২:২৫ মিনিট
জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি যেকোনো সময় পুনর্গঠন করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। বর্তমান কমিটি এবং সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে নতুন-পুরোনো নেতৃত্বকে নিয়ে শক্তিশালী কমিটি গঠনের বিষয়ে দলটির শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দলীয় সূত্রগুলো বলছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন, সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন—এমন নেতাদেরই এবার মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখায় কয়েকজন নেতার নাম আলোচনায় যাদের নাম বেশী শুনা যাচ্ছে, তাদের নাম হলো------- সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল, জনাব সাজ্জাদুল মিরাজ।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি হিসেবে,আলোচনায় নাম বেশী শুনা যাচ্ছে রামপুরা থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সফল সভাপতি, সাবেক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের জ্যেষ্ঠ ১ নং সদস্য , জনাব হাবিবুর রহমান সুমন ।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, বর্তমান যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু এবং মনিরুল ইসলাম স্বপন।
এছাড়াও আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম এবং আরেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।
এছাড়া আলোচনায় রয়েছেন উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল, আইয়ুব আলী এবং যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদে সম্ভাব্যদের তালিকায় আছেন বর্তমান সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল এবং দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার।
এদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব।